প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 16, 2026 ইং
গোয়াইনঘাট ইমরান আহমদ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি জাহিদ আহমদ

ডেস্ক নিউজ:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের চার সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আলীরগাঁও কলেজের প্রভাষক জাহিদ আহমদকে মনোনীত করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ শাখা থেকে গত ১৫ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুমোদিত এই চার সদস্যের কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেখা রাণী পাল এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন মো. জয়বর আলী। এছাড়া পদাধিকারবলে প্রতিষ্ঠানের অধ্যক্ষ এই কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। শিক্ষা বোর্ডের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি প্রচলিত বিধি-বিধান ও নিয়মনীতি অনুসরণ করে প্রতিষ্ঠানের সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সাথে, বোর্ড কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে একটি নিয়মিত পূর্ণাঙ্গ গভর্নিং বডি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক উত্তর সিলেট ২০২৬